ইসলামাবাদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে লাল গালিচা সংবর্ধনা
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে পাকিস্তান সফরে গেছেন। সোমবার (২৩ নভেম্বর) রাতে দেশটির রাজধানী ইসলামাবাদে পৌঁছালে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে এ সফরে গেছেন হাফিজ উদ্দিন আহমেদ। ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে স্বাগত জানান সরদার আয়াজ সাদিক।
আরও পড়ুন: পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী
এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের জাতীয় পরিষদের বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।
আগামী ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত পাকিস্তানে অবস্থান করবেন স্পিকার। সফরকালে তিনি ইসলামাবাদ ছাড়াও লাহোর ও করাচি সফর করবেন।
আরও পড়ুন: তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
স্পিকারের সঙ্গে প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী মনি।





