৪৮ জেলায় ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণ করবে সরকার
গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার। দেশের ৪৮টি জেলায় উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও সড়ক নেটওয়ার্ক সম্প্রসারণে দেশের ৪৮টি জেলায় ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণ করবে সরকার। এ জন্য ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রকল্পের পুরো অর্থ ব্যয় করা হবে সরকারি তহবিল থেকে।
আরও পড়ুন: দেশে গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার
প্রকল্পের আওতায় দেশের ৪৮টি জেলায় মোট ৪৯ হাজার ৫০ মিটার দৈর্ঘ্যের ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণ করা হবে। এসব সেতু উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের সড়কে নির্মিত হবে।
প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত। এই সময়ের মধ্যে সেতুগুলোর নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
আরও পড়ুন: আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী তারেক রহমান
গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণের এই উদ্যোগ বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার যোগাযোগ অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।





