অমর একুশে বইমেলা শুরু ২৫ ফেব্রুয়ারি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ন, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৩:৪১ পূর্বাহ্ন, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বহু নাটকীয়তার পর আরও এক দফা পিছিয়ে গেল অমর একুশে বইমেলা। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চলতি বছরের বইমেলার মূল কার্যক্রম।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। মহাপরিচালকের নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: ভালোবাসা ও সম্পর্কের আড়ালের মানসিক খেলা নিয়ে বইমেলায় নতুন বই ‘Mind Hackers’

এর আগে ২০ ফেব্রুয়ারি বইমেলা শুরু হওয়ার ঘোষণা ছিল। তবে সংশোধিত সূচি অনুযায়ী, আগামী ২১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনের পর টানা তিন দিন মেলা সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। পরবর্তীতে ২৫ ফেব্রুয়ারি থেকে মেলার সকল স্টল ও কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু হবে। ওই দিন থেকেই পাঠক ও দর্শনার্থীরা মেলায় প্রবেশ করে বই কেনাবেচা ও বিভিন্ন আয়োজনে অংশ নিতে পারবেন।

আরও পড়ুন: ১ ফেব্রুয়ারি থেকে একুশে বই মেলা শুরু

প্রতিবছর ফেব্রুয়ারি মাসজুড়ে আয়োজিত অমর একুশে বইমেলা দেশের প্রকাশনা শিল্প, লেখক ও পাঠকদের অন্যতম বৃহৎ মিলনমেলায় পরিণত হয়। নতুন সময়সূচি অনুযায়ী এবারও মেলাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি চলছে।