‘নারীবাদ সমাজ ধ্বংস করছে’ মন্তব্যে ব্যাখ্যা দিলেন নোরা ফাতেহি

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ন, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ৮:৪৭ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‘নারীবাদ সমাজকে ধ্বংস করে দিয়েছে’—এমন বিতর্কিত মন্তব্য নিয়ে সমালোচনার মুখে পড়ার পর এবার নিজের অবস্থান পরিষ্কার করলেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি বলেন, তার বক্তব্যের খণ্ডিত অংশ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় অনেকেই ভুলভাবে বিষয়টি বুঝেছেন।

নোরা জানান, “গত বছর একটি পডকাস্টে নারীবাদ নিয়ে কথা বলেছিলাম। এরপর রিলস ও টিকটকে কিছু অংশ ভাইরাল হয়, কিন্তু পুরো বক্তব্যটি না বুঝেই অনেকে প্রতিক্রিয়া দিয়েছেন।”

আরও পড়ুন: দুর্ঘটনার কবলে তানজিন তিশা, অল্পের জন্য রক্ষা

তিনি বলেন, তিনি কোনোভাবেই নারীদের অধিকারবিরোধী নন, বরং চরমপন্থার বিরোধী। তার মতে, যেকোনো বিষয়ে চরমপন্থা সমাজের জন্য ক্ষতিকর।

নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে নোরা বলেন, “আমি সিঙ্গেল প্যারেন্ট পরিবারের সন্তান। আমার জীবনে কোনো অভাব অনুভব করিনি, তবে আমি জানি দুইজন অভিভাবকের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ।”

আরও পড়ুন: ভারতের প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগের আন্দোলনে আটক অভিনেতা ইমরান খান

এর আগে অন্য এক পডকাস্টে নোরা বলেছিলেন, বর্তমান সময়ের কিছু প্রচলিত নারীবাদী ধারণার সঙ্গে তিনি একমত নন, যা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়। সেই প্রেক্ষাপটেই এবার তিনি তার বক্তব্যের বিস্তারিত ব্যাখ্যা দিলেন।