ফুটবল উন্মাদনায় পারিবারিক গল্প ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’ শিগগিরই আসছে
চলছে ফিফা ফুটবল বিশ্বকাপ। সারা বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনার ঢেউ বইছে, যার প্রভাব থেকে বাদ যায়নি বাংলাদেশও। পাড়া-মহল্লা থেকে শুরু করে ঘরোয়া আড্ডায় চলছে দলীয় সমর্থন নিয়ে তর্ক-বিতর্ক—কার দল সেরা, সেই আলোচনাই যেন এখন প্রতিদিনের বিনোদন।
এই ফুটবল উন্মাদনাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে নতুন নাটক “ফ্যান অব ব্রাজেন্টিনা”। নাটকের কাহিনিতে দেখা যাবে একটি পরিবারের ভেতরের মজার দ্বন্দ্ব। পরিবারের জামাই ও শ্বশুর আর্জেন্টিনার সমর্থক, অন্যদিকে স্ত্রী ও শাশুড়ি ব্রাজিলের সমর্থক। এছাড়া কিছু ‘গোপন সমর্থক’ চরিত্রও গল্পে রয়েছে, যারা পরিস্থিতিকে আরও জটিল ও হাস্যরসাত্মক করে তোলে। সব মিলিয়ে শুরু হয় এক পারিবারিক “ফুটবল যুদ্ধ”, যেখানে হাসি, দ্বন্দ্ব ও আবেগ একসঙ্গে প্রকাশ পায়।
আরও পড়ুন: দুর্ঘটনার পর এখন কেমন আছে নুসরত ভরুচা?
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কামরুল তিহান, ডিম্পল আহমেদ, শাহিন মৃধা, সাহেলা আক্তার, ফারহান আক্তার, সাবরিন মুলিমাসহ অনেকে।
নাটকটির রচনা ও চিত্রনাট্য করেছেন বিশ্বজিৎ কুরি জিতু। চিত্রগ্রাহক হিসেবে আছেন সুজন মেহমুদ, সম্পাদনায় আতিক রহমান এবং পরিচালনায় ইফতেখার ইফতি।
আরও পড়ুন: কেনো ভায়োলেন্স ছেড়ে দিলেন অধরা খান ?
নির্মাতারা জানিয়েছেন, নাটকটি শিগগিরই দর্পণ অরিজিনাল ড্রামা চ্যানেলে প্রচারিত হবে।





