ওমরাহ পালন করলেন কেয়া পায়েল

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:৪২ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র মক্কায় গিয়ে ওমরাহ পালন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। জীবনের বিশেষ এই মুহূর্তের অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। একই সঙ্গে নিজের পোস্টে নেতিবাচক মন্তব্যকারীদের উদ্দেশেও দিয়েছেন স্পষ্ট বার্তা।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে পবিত্র কাবা শরিফের সামনে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন কেয়া পায়েল। ভিডিওতে কালো বোরখা পরা অবস্থায় কাবা শরিফের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অভিনেত্রীকে।

আরও পড়ুন: দুর্ঘটনার কবলে তানজিন তিশা, অল্পের জন্য রক্ষা

ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।’ এই মন্তব্যের মধ্য দিয়ে ওমরাহ পালনের অভিজ্ঞতাকে জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে তুলে ধরেছেন তিনি।

তবে পোস্টটির মন্তব্যের ঘরে নেতিবাচক মন্তব্য না করার আহ্বানও জানিয়েছেন কেয়া পায়েল। এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি লেখেন, ‘কেউ বাজে মন্তব্য করে নিজের নিচু মানসিকতার পরিচয় দেবেন না। আপনার মন্তব্য আপনার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতারই পরিচয় বহন করে।’

আরও পড়ুন: ভারতের প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগের আন্দোলনে আটক অভিনেতা ইমরান খান

মন্তব্যের শেষাংশে অভিনেত্রী আরও বলেন, ‘তাই অন্যকে ছোট করার আগে নিজের মানসিকতার দিকে একটু নজর দিন।’