ঢাবি উপাচার্যের সঙ্গে ঢামেক হাসপাতালের পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ন, ০৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ৬:৩৪ অপরাহ্ন, ০৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন।

রোববার (৪ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ঢামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. আশরাফুল আলম ও সহকারী পরিচালক ডা. শায়লা ফেরদৌস আহসান উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. এনামুল হক সজীব বৈঠকে অংশ নেন।

আরও পড়ুন: ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক নিম চন্দ্র ভৌমিকের পরলোকগমন, উপাচার্যের শোক

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ চিকিৎসাসেবা চালুর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে আরও কার্যকর ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়েও মতবিনিময় করেন তারা।

বৈঠকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে চিকিৎসাসেবা কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন: চাকসু এজিএস তৌফিকের প্রচেষ্টায় ৩ হাজার শিক্ষার্থীকে নিয়ে মেডিকেল ক্যাম্প

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসাসেবার মান ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি রোগ নির্ণয়ের ক্ষেত্রে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়েও আলোচনা হয়।