হামে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১০৫

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ন, ১৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ৩:৩৫ অপরাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০৫ জনের শরীরে এ রোগের উপসর্গ শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় শিশুদের মধ্যে ঝুঁকি বাড়ছে। সময়মতো টিকাদান ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

আরও পড়ুন: হামের উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৭৩

তারা অভিভাবকদের সচেতন থাকার পাশাপাশি শিশুদের নিয়মিত টিকা দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে জ্বর, ফুসকুড়ি বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে নজরদারি জোরদার করা হয়েছে এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ চলছে।

আরও পড়ুন: হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু