হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
ছবিঃ সংগৃহীত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সময়ে নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সন্দেহজনক হামে আরও চারজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে শনিবার পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩ জনে।
আরও পড়ুন: জনবল সংকটে বিপর্যস্ত স্বাস্থ্যসেবা
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন রোগী শনাক্তের পাশাপাশি মৃত্যুর ঘটনাও ঘটেছে।





