লক্ষ্মীপুরে নিরাপদ সড়কের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন: সড়ক অবরোধ

Shahrier Islam Pallab
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:১১ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন ও সড়কের অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লক্ষ্মীপুরে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ও কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত লক্ষ্মীপুর পৌর শহরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ও কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) লক্ষ্মীপুরের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সংগঠন দুটির নেতাকর্মী ও সচেতন ব্যক্তিরা অংশ নেন।

আরও পড়ুন: কুলাউড়ায় অবৈধ বালু উত্তোলনে একজনকে জরিমানা, ৯ জনের বিরুদ্ধে মামলা

মানববন্ধনে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে অদক্ষ চালকদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, চালকদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত এবং সড়কের অব্যবস্থাপনা দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তারা আরও বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জে অপহৃত স্কুলছাত্রী গাজীপুর থেকে উদ্ধার, দুই যুবক গ্রেফতার

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা ঢাকা-লক্ষ্মীপুর সড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের দাবি-দাওয়া বিবেচনায় নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।