৬ দেশে মার্কিন নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১২ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৫০ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নিরাপত্তাঝুঁকির কারণে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয়টি দেশে নিজেদের নাগরিকদের ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশগুলোতে চলমান নিরাপত্তা পরিস্থিতি এবং সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জরুরি কনস্যুলার সহায়তা দেওয়ার সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো—ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেন। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, দেশ ছয়টি এখনো যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতার সর্বোচ্চ স্তর ‘লেভেল-৪’-এর আওতায় রয়েছে। এই সতর্কতার অর্থ হলো, কোনো কারণেই এসব দেশে ভ্রমণ করা উচিত নয়।

আরও পড়ুন: শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে: জয়সওয়াল

পররাষ্ট্র দপ্তরের পোস্টে বলা হয়, সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তা পরিস্থিতি এবং সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জরুরি সহায়তা দেওয়ার সীমিত সক্ষমতা বিবেচনায় নিয়ে এ সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তায় বলা হয়েছে, ‘এসব স্থান বিপজ্জনক। কোনো কারণেই সেখানে যাবেন না।’

এদিকে, ছয়টি দেশ ছাড়াও আফগানিস্তান, রাশিয়া, ইউক্রেন, সুদান ও দক্ষিণ সুদানসহ মোট ২৩টি দেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভ্রমণ সতর্কতার আওতায় রয়েছে।

আরও পড়ুন: হোয়াইট হাউসের কাছে পরপর নিরাপত্তা লঙ্ঘন, আটক ২

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা ব্যবস্থায় ‘লেভেল-৪’ হলো সর্বোচ্চ সতর্কতার স্তর। এ পর্যায়ের সতর্কতা জারি করা হলে সংশ্লিষ্ট দেশে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। মূলত গুরুতর নিরাপত্তাঝুঁকি ও জরুরি পরিস্থিতিতে নাগরিকদের সহায়তা প্রদানের সীমাবদ্ধতার কারণে এ ধরনের সতর্কতা জারি করা হয়ে থাকে।