হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:৪৯ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৮৩ জন হামের উপসর্গ ও নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮৩ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৪ হাজার ৬৩২ জনে।

আরও পড়ুন: হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,২৭০

এ সময়ে নতুন করে ১০০ জনের দেহে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২০ হাজার ৯৫১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ১৫৩ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৭৪৪ জন।

আরও পড়ুন: বিএমইউতে কিডনি প্রতিস্থাপন নিয়ে বিশেষ সেমিনার

এদিকে ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯৮০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন।