নাইজেরিয়ায় বিয়ের নৌকা উল্টে শতাধিক মৃত্যু

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ন, ১৪ জুন ২০২৩ | আপডেট: ২:৫৪ অপরাহ্ন, ১৪ জুন ২০২৩
ছবি : ইন্ডিয়া টুডে
ছবি : ইন্ডিয়া টুডে

বিয়ের যাত্রী বহনকারী নৌকা উল্টে ১০০ জনেরও বেশি লোক নিহত হল উত্তর নাইজেরিয়ায়। সোমবার ভোরে প্রতিবেশী নাইজারের নিকটবর্তী কোয়ারা রাজ্যের পাতেগি জেলার নাইজার নদীতে নৌকাটি ডুবে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ওই রাজ্যের পুলিশের একজন মুখপাত্র ওকাসানমি আজয়ি মঙ্গলবার এই তথ্য জানান। জীবিতদের উদ্ধারের জন্য অনুসন্ধান জোরদার করা হয়েছে বলে পুলিশের পাশাপাশি স্থানীয়রা জানিয়েছেন।

পুলিশের মুখপাত্র জানান, ‘এখন পর্যন্ত আমাদের ১০৩ জন মারা গেছে। জীবিত উদ্ধার করা হয়েছে ১০০ জন। অনুসন্ধান এবং উদ্ধার এখনও চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে।’ স্থানীয় বাসিন্দা উসমান ইব্রাহিম জানান, নারী ও শিশুসহ নিহতরা নাইজার রাজ্যের ‘এগবোটি’ গ্রামে একটি বিয়ে থেকে ফিরছিলেন।

আরও পড়ুন: ইসলামাবাদে রেড অ্যালার্ট, জারি ১৪৪ ধারা

ইব্রাহিম বলেন, ‘নৌকাটি যখন ডুবে যায় তখন ১০০ জনেরও বেশি মানুষ ছিল সেখানে। ভোর ৩টায় দুর্ঘটনাটি ঘটে। ফলে নিহতদের মধ্যে অনেকেই ডুবে যায় এবং কয়েক ঘন্টা পরেও অনেকে তা জানতে পারেনি।’

রাজধানী আবুজা থেকে আল জাজিরার আহমেদ ইদ্রিস বলেছেন, ইতিমধ্যেই দুর্ঘটনায় নিহত কমপক্ষে ৬০ জনের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের

আফ্রিকার দীর্ঘতম নদী নাইজার এবং বেনু নদীর এই দুর্ঘটনাস্থলে পূর্বেও বড় ধরনের দুর্ঘটনা ঘটেছিল। ২০২১ সালের মে মাসে একই এলাকার আশেপাশে এক দুর্ঘটনায় প্রায় ১৬০ জন মানুষের মৃত্যু হয়েছিল। সূত্র : আলজাজিরা