চোখের পলকে আসা পানিতে ভেসে গেছেন ভারতের ১১ সেনা

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:৩৩ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

 ভারতের উত্তরাখণ্ডে ব্যাপক বৃষ্টির পর আকস্মিক বন্যায় ভেসে গেছে একটি পুরো গ্রাম। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত চারজন নিহত হয়েছেন। নিখোঁজ আছেন ১৫০ জনেরও বেশি। যারমধ্যে ১১ ভারতীয় সেনাও আছেন। 

মঙ্গলবার (৫ আগস্ট) উত্তরাখণ্ডের হারসিলে আঘাত হানে আকস্মিক বন্যা। এরপর সেখানকার সেনাক্যাম্পে থাকা ১১ সেনা নিখোঁজ হন।

আরও পড়ুন: ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট

মঙ্গলবার আকস্মিক বৃষ্টি (ক্লাউডব্রাস্ট) হয় উত্তরাখণ্ডের ধারাইল গ্রামে। যা হারসিলের সেনাক্যাম্প থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে।

ধারাইল গ্রামটিতে রয়েছে গাংগ্রোতিতে যাওয়ার রাস্তা। এছাড়া সেখানে অনেক হোটেল, রেস্তোরাঁ রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ক্ষীর গঙ্গা নদীর জলাধার এলাকায় ক্লাউডব্রাস্টের ঘটনা ঘটে। এতে সেখানে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। যা সামনে যা ছিল তার সবই ভাসিয়ে নিয়ে যায়।

আরও পড়ুন: বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ক্লাউডব্রাস্ট প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে অন্যতম বিপজ্জনক। ভারতের হিমালয়ীয় অঞ্চলগুলোতে ক্লাউডব্রাস্টের ঘটনা ঘটে। যখন ক্লাউডব্রাস্ট আঘাত হানে তখন খুবই কম সময়ের মধ্যে একটি নির্দিষ্ট জায়গায় ব্যাপক বৃষ্টিপাত হয়। এতে করে হঠাৎ করে বন্যা সৃষ্টি হয়ে যায়। এ পানি যখন নিচু এলাকার দিকে গড়িয়ে যায় তখন তীব্র গতিতে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়।

ভয়াবহ এ প্রাকৃতিক বিপর্যয়ের পরই ভারতের সেনাবাহিনী কাজ শুরু করে। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযানে কোনো হেলিকপ্টার ব্যবহার করা যায়নি। আজও সেখানে ব্যাপক উদ্ধার ও নিখোঁজদের খুঁজে পাওয়ার অভিযান চলবে।