হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফ।
পাকিস্তান সরকারের এক পোস্টে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হাইকমিশনে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন এবং খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে খালেদা জিয়ার পরিবার, তার দলীয় কর্মী এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আল্লাহর কাছে তার আত্মার শান্তি কামনা করেন।
আরও পড়ুন: পাকিস্তানি সেনাদের জীবিত ধরে নিয়ে গেছে আফগান সেনারা
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে ৩০ ডিসেম্বর ভোর ৬টায় তিনি মৃত্যুবরণ করেন। পরের দিন বিকাল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউ-তে লাখো মানুষের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকাল সাড়ে ৪টায় শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাধিস্থ করা হয়।





