ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্ব দিয়ে আলোচনা করছে: ট্রাম্প

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১২:৫৪ অপরাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তরিক ও গুরুত্বের সঙ্গে আলোচনা করছে। আলোচনার মাধ্যমে ইরান পারমাণবিক অস্ত্র পরিত্যাগে সম্মত হবে বলে তিনি আশাবাদী।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন ট্রাম্প।

আরও পড়ুন: ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুও উদ্ধার

এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। তিনি বলেন, “আমি আশা করি ইরান এমন একটি আলোচনা করবে, যা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে।”

এ সময় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সাম্প্রতিক মন্তব্য নিয়েও প্রশ্ন করা হয় ট্রাম্পকে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রে এক বৈঠকে প্রিন্স খালিদ বলেন, ট্রাম্প যদি তার হুমকি অনুযায়ী এখন ইরানে হামলা না চালান, তাহলে ইরানের সরকার আরও শক্তিশালী হয়ে উঠবে।

আরও পড়ুন: মার্কিন পাইলটকে ইরান থেকে নিরাপদে উদ্ধার করেছেন যুক্তরাষ্ট্র

এই প্রসঙ্গে ট্রাম্প বলেন, “অনেকে এমনটা মনে করেন, আবার অনেকে ভিন্নমত পোষণ করেন।”

ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে ট্রাম্প আরও বলেন, “ইরান চাইলে এমন একটি সন্তোষজনক চুক্তি করতে পারে, যেখানে পারমাণবিক অস্ত্র থাকবে না। তাদের এটি করা উচিত। তবে তারা শেষ পর্যন্ত তা করবে কি না, আমি নিশ্চিত নই। কিন্তু তারা আমাদের সঙ্গে আলোচনা করছে—গুরুত্বের সঙ্গে আলোচনা করছে।”

সূত্র: টাইমস অব ইসরায়েল