শনিবারের মধ্যে ইরানে হামলার ব্যাপারে ট্রাম্পের বৈঠক

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ন, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১১:০৫ পূর্বাহ্ন, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সম্ভাব্য সামরিক হামলা নিয়ে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। স্থানীয় সময় বুধবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ওই বৈঠকে কর্মকর্তারা জানিয়েছেন, সপ্তাহ শেষ হওয়ার আগেই—রোববারের মধ্যে—তারা হামলা চালাতে প্রস্তুত রয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিভিএস নিউজকে পরিচয় গোপন রাখার শর্তে এক কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। আলোচনাটি ‘পরিবর্তনশীল ও চলমান’ বলে উল্লেখ করে তিনি বলেন, হামলা চালানো হলে ইরান কী ধরনের পাল্টা পদক্ষেপ নিতে পারে এবং তা পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে কী প্রভাব ফেলবে—সে বিষয়গুলো বিশ্লেষণ করছে হোয়াইট হাউস।

আরও পড়ুন: সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

একাধিক সূত্র জানিয়েছে, সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় মধ্যপ্রাচ্য থেকে অস্থায়ীভাবে কিছু মার্কিন সেনাকে ইউরোপ বা যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হচ্ছে। হামলার সিদ্ধান্ত চূড়ান্ত হলে সেনাদের সুরক্ষা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

তবে আরেকটি সূত্র বলছে, মধ্যপ্রাচ্য থেকে সেনা সরিয়ে নেওয়া মানেই তাৎক্ষণিকভাবে ইরানে হামলা চালানো হবে—এমন কোনো নিশ্চিত ইঙ্গিত নয়। পরিস্থিতি এখনো মূল্যায়ন পর্যায়েই রয়েছে।

আরও পড়ুন: যে কোনো সময় ইরানে বড় হামলা চালাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল