ইরানি জনগণকে ক্ষমতা দখলের আহ্বান জানালেন ট্রাম্প
ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরু হওয়ার ঘণ্টাখানের মধ্যে নতুন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump। তিনি ইরানি জনগণকে রাস্তায় নেমে আসার এবং দেশটির ক্ষমতা দখলের জন্য আহ্বান জানিয়েছেন।
এদিকে, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের জবাব দিচ্ছে ইরান। দেশটির সেনাবাহিনী ও Islamic Revolutionary Guard Corps প্রতিশোধমূলক ব্যাপক হামলা চালাচ্ছে। ইতোমধ্যে ইরানের মিসাইল আঘাত হেনেছে উপসাগরীয় দেশগুলোতে। খবর অনুযায়ী, আরব আমিরাতে একজন নিহত হয়েছেন।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণার দাবি
ট্রাম্প শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক ব্রিফিংয়ে বলেন, “ইরানের জনগণের উচিত রাস্তায় নেমে আসা এবং তাদের সরকারের পতন ঘটিয়ে শাসন ব্যবস্থার দখল নেওয়া। ইসরাইল ও যুক্তরাষ্ট্র তাদের সহযোগিতায় তেহরানের শাসকদের ওপর হামলা চালাচ্ছে।”
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
আরও পড়ুন: হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে, চুক্তি হলেও প্রভাব কমবে না





