চিলমারীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Shahrier Islam Pallab
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ৬:০২ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রামের চিলমারীতে আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চিলমারী উপজেলা ছাত্রদল নেতা আমিমুল এহসান জাকী নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।

​প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: পিরোজপুরে জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দম্পতির বাড়িতে ভাঙচুর

​মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন। এ সময় নেতারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে বলেন, দেশে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না এবং জনগণের জানমালের নিরাপত্তায় ছাত্রদল রাজপথে সক্রিয় থাকবে।

​কর্মসূচিতে আমিমুল এহসান জাকী ছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে মিছিল ও সমাবেশ শেষ হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুন: গ্রামীণ ব্যাংকের ৭২ শাখায় হামলা, গোপালগঞ্জে সবচেয়ে বেশি