ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর সদরদপ্তর ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
ইরানের সুপ্রশিক্ষিত বাহিনী ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনীর সদরদপ্তর ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। এর আগে একই ধরনের দাবি জানিয়েছিল ইসরায়েল।
সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, ইরানে সরকার পরিবর্তনের লক্ষ্য নিয়ে পরিচালিত সামরিক অভিযানের দ্বিতীয় দিনে দেশটির শক্তিশালী বিপ্লবী রক্ষীবাহিনীর কেন্দ্রীয় সদরদপ্তরে হামলা চালানো হয়েছে।
আরও পড়ুন: কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের, পালটা জবাব দিল ইরান
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড এক বিবৃতিতে দাবি করেছে, তাদের অভিযানের পর বিপ্লবী রক্ষীবাহিনীর আর কার্যকর কোনো কেন্দ্রীয় সদরদপ্তর অবশিষ্ট নেই। তারা আরও বলেছে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক সক্ষমতা তাদের রয়েছে এবং নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে।
এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানায়, তারা ইরানের সামরিক সদরদপ্তর ধ্বংস করেছে।
আরও পড়ুন: কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা
তবে এসব দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।





