কুলাউড়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

Shahrier Islam Pallab
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:০৬ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় তিনটি প্রেসক্লাবের সাংবাদিকদের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে ‘কুলাউড়া প্রেসক্লাব’-এর ৯ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরীকে আহবায়ক এবং মো. মছব্বির আলীকে সদস্যসচিব মনোনীত করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ শওকতুল ইসলাম শকু।

আরও পড়ুন: ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ: কারা পাবেন না, ৬টি শর্ত জেনে নিন

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শকু সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি সার্বিক বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব-১ এস এম জামান মতিন ও রাজনৈতিক সচিব-২ রেদওয়ান খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী এবং বর্তমান সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু।

আরও পড়ুন: ‘হ্যালো ডিসি’ অ্যাপে আবেদন, নবাবগঞ্জে দুস্থদের হাতে সেলাই মেশিন ও অনুদান

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন ময়নুল হক পবন, মোক্তাদির হোসেন, এম আতিকুর রহমান আখই, নাজমুল বারী সোহেল, তাজুল ইসলাম, মাহফুজ শাকিল ও রফিকুল ইসলাম মামুন।