সুনাম ও ক্রেতার আস্থায় এগিয়ে যাচ্ছে ‘স্বপ্ননীড় ক্রাফট’

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:০২ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:১৭ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হাতের তৈরি চুড়ির আলমারি নিয়ে ফেসবুক পেজের মাধ্যমে যাত্রা শুরু করা ছোট অনলাইন ব্যবসা ‘স্বপ্ননীড় ক্রাফট’ ক্রেতাদের সাড়া ও আস্থা নিয়ে এগিয়ে যাচ্ছে। মামার হাত ধরে শুরু করা এ ব্যবসা ভবিষ্যতে একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশা করছেন এর কর্ণধার সঞ্চয় বিশ্বাস।

সঞ্চয় বিশ্বাস জানান, শুরু থেকেই তাদের পণ্যের প্রতি ক্রেতাদের ভালো সাড়া পাওয়া যাচ্ছে। আগামীতে খুব শিগগিরই একটি ই-কমার্স ওয়েবসাইট চালুর পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশে স্টারলিংক সেবা চালু, উচ্ছ্বাস ইলন মাস্কের

তিনি বলেন, ‘আমরাই প্রথম কোনো অগ্রিম টাকা ছাড়া ক্রেতাদের কাছে আমাদের পণ্য পাঠিয়ে থাকি। তাছাড়া কোনো পার্সেলে সমস্যা থাকলে কোনো ডেলিভারি চার্জ ছাড়াই রিটার্ন করার সুযোগ পান আমাদের কাস্টমাররা।’

সঞ্চয় বিশ্বাস বলেন, কিছু ফেসবুক পেজ তাদের তৈরি পণ্যের ছবি সংগ্রহ করে নিজেদের পণ্য হিসেবে ব্যবহার করছে। এতে অনেক সময় ক্রেতারা বিভ্রান্ত হচ্ছেন এবং অর্ডার করার ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্বে পড়ছেন।

আরও পড়ুন: এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন

তিনি বলেন, কিছু পেজ নিম্নমানের পণ্য সরবরাহ করায় অনেক ক্রেতাই অনলাইন থেকে কেনাকাটা করতে ভয় পান। এর ফলে ভালো মানের পণ্য নিয়ে যারা অনলাইনে ব্যবসা করছেন, তাদেরও নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে।

অনলাইন ব্যবসায় ঝুঁকি রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে সঞ্চয় বিশ্বাস বলেন, সব ব্যবসাতেই ঝুঁকি রয়েছে। ঝুঁকি নিয়েই ব্যবসা করতে হয় এবং সেই ঝুঁকি মোকাবিলা করেই সফলতা অর্জন করতে হয়।

তিনি বলেন, তাদের ব্যবসাতেও বিভিন্ন ধরনের ঝুঁকি রয়েছে। কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্রেতাদের প্রতারণা করায় অনলাইন কেনাকাটার প্রতি অনেকের আস্থা কমেছে। তাদের কারণে সঠিকভাবে ব্যবসা করতে চাওয়া উদ্যোক্তারাও ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

লাভ-ক্ষতি প্রসঙ্গে সঞ্চয় বিশ্বাস বলেন, অনলাইন ব্যবসায় পরিচালন ব্যয় তুলনামূলক কম। কারণ ব্যবসার জন্য আলাদা দোকান বা শোরুম ভাড়া নেওয়ার প্রয়োজন হয় না। এতে বড় অঙ্কের অর্থ সাশ্রয় করা সম্ভব এবং তুলনামূলক কম পুঁজি দিয়ে ব্যবসা শুরু করা যায়।

তবে অগ্রিম টাকা ছাড়া পণ্য পাঠানোর ক্ষেত্রে কিছু ঝুঁকি রয়েছে বলেও জানান তিনি। তার ভাষ্য, কোনো কোনো ক্রেতা পণ্য গ্রহণ না করলে পণ্য পাঠানো ও ফেরত আনার খরচে ক্ষতির মুখে পড়তে হয়। আবার কুরিয়ারে পাঠানোর সময় কিছু পণ্য ভেঙে গেলেও ক্ষতির সম্মুখীন হতে হয়।

সঞ্চয় বিশ্বাসের আশা, ক্রেতাদের আস্থা ও মানসম্মত পণ্য সরবরাহের মাধ্যমে ‘স্বপ্ননীড় ক্রাফট’ ভবিষ্যতে একটি পরিচিত ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করবে।

স্বপ্ননীড় ক্রাফট