‘মার্কিন স্থল হামলা নিয়ে ইরানের কঠোর হুমকি’

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫:৩৪ পূর্বাহ্ন, ০৬ মার্চ ২০২৬ | আপডেট: ৫:৩৪ পূর্বাহ্ন, ০৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইরানে সীমিত স্থল হামলা চালাতে পারে— এমন খবরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরান বলেছে, মার্কিন সেনারা ইরানে প্রবেশ করলে তাদের জন্য প্রস্তুত রয়েছে দেশটির বাহিনী।

বৃহস্পতিবার ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানি এ মন্তব্য করেন। তিনি বলেন, কিছু মার্কিন কর্মকর্তা দাবি করছেন যে তারা কয়েক হাজার সেনা নিয়ে ইরানে স্থল হামলার পরিকল্পনা করছেন।

আরও পড়ুন: মার্কিন স্থাপনায় পাল্টা হামলা চালাল ইরান

লারিজানি বলেন, “ইমাম খোমেনি ও ইমাম খামেনির সাহসী সন্তানরা আপনাদের জন্য অপেক্ষা করছে। যারা ইরানে স্থল হামলার কথা বলছে, সেই দুর্নীতিগ্রস্ত মার্কিন কর্মকর্তাদের আমরা অপমানিত করব। তাদের কয়েক হাজার সেনাকে হত্যা করা হবে এবং অনেককে আটক করা হবে।”

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি আরও লেখেন, “ইরানের পবিত্র ভূমিতে নরকের চাকরদের কোনো জায়গা নেই।”

আরও পড়ুন: ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৯২০, আহত ৩ হাজার ৩৬০

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে, যদি স্থল যুদ্ধ শুরু হয়, তাহলে তা পুরো অঞ্চলে সংঘাতকে আরও ভয়াবহ রূপ দিতে পারে।