ইরানে দফায় দফায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:০৮ অপরাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:০৮ অপরাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসরায়েলের সামরিক বাহিনী তাদের টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, তেহরান এবং ইরানের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় অবকাঠামো ধ্বংসের লক্ষ্য নিয়ে তারা দফায় দফায় বিমান হামলা চালাচ্ছে।

ইরানও পাল্টা হামলা চালাচ্ছে, যার প্রতিক্রিয়ায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে। আইডিএফ সূত্রে বলা হয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ প্রস্তুত।

আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের

মঙ্গলবার ইসরায়েল জানিয়েছে, মোজতবা খামেনি অজ্ঞান অবস্থায়, যুদ্ধের সিদ্ধান্ত নিচ্ছেন অন্য শীর্ষ নেতৃত্ব।

টানা ৩৯ দিন ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে বিস্তৃত হামলা চালাচ্ছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি ঘটেছে। মধ্যস্থতা চেষ্টা চলছে, তবে যুদ্ধের অবসানের কোনো চিহ্ন এখনও দেখা যাচ্ছে না।

আরও পড়ুন: যে শর্তে মুক্তি পেলেন সিজেপির তিন নেতা