যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চান না ট্রাম্প

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ন, ২১ এপ্রিল ২০২৬ | আপডেট: ৮:০৩ অপরাহ্ন, ২৬ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর) ইরান–যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি এই যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াতে চান না। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি বলেন, “আমাদের হাতে খুব বেশি সময় নেই।”

ইরান প্রসঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, একটি চুক্তিতে পৌঁছাতে পারলে ইরান নিজেদের জন্য তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে যেতে পারবে।

আরও পড়ুন: ইসলামাবাদে রেড অ্যালার্ট, জারি ১৪৪ ধারা

তেহরানের বর্তমান পরিস্থিতির ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন, আলোচনার টেবিলে আসা ছাড়া ইরানি কর্মকর্তাদের সামনে আর কোনো বিকল্প খোলা নেই।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনার ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায় পড়েছে। গত রোববার হরমুজ প্রণালির কাছে একটি ইরানি পতাকাবাহী জাহাজ জব্দ করার পর তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা আলোচনায় অংশ নাও নিতে পারে।

আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের

সূত্র: আল–জাজিরা