মিস ইউনিভার্সে ভারত-পাকিস্তানের সুন্দরীর সঙ্গে এক ফ্রেমে বাংলাদেশের মাহি

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:৫০ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ৩:০৭ পূর্বাহ্ন, ২০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বাংলাদেশের সামিরা খান মাহি। এরই মধ্যে ভারত ও পাকিস্তানের দুই প্রতিযোগীর সঙ্গে এক ফ্রেমে ধরা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন তিনি।

মাহির সঙ্গে ছবিতে দেখা গেছে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ কাজিয়া লিজ মেজো এবং ‘মিস ইউনিভার্স পাকিস্তান’ মিসবাহ আরশাদকে। নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করা এই তিন প্রতিযোগীকে ছবিতে দেখা গেছে আকর্ষণীয় সাজে।

আরও পড়ুন: কর্মঘণ্টা ইস্যুতে দীপিকার পাশে দাঁড়ালেন আলিয়া ভাট

ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে মাহি লিখেছেন, ‘ভিন্ন দেশ, ভিন্ন পতাকা, কিন্তু অনেক ভালোবাসা আর সুন্দর বন্ধুত্ব। কোনো ভৌগোলিক সীমানা সত্যিকারের বন্ধনে বাধা হতে পারে না। মিস ইউনিভার্সে এসে এরকম সুন্দর সব মুহূর্ত পেয়ে আমি ভীষণ আনন্দিত।’

তিন প্রতিবেশী দেশের প্রতিযোগীকে একসঙ্গে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। কেউ ভারতের প্রতিযোগীকে প্রশংসা করেছেন, কেউ পাকিস্তানের প্রতিযোগীকে নিয়ে মন্তব্য করেছেন। আবার অনেকে মাহির সৌন্দর্য ও উপস্থিতির প্রশংসা করেছেন।

আরও পড়ুন: ‘দুই চরিত্রের তুলনা চলে না’, কেন বললেন আয়ুষ্মান?

উল্লেখ্য, মিস ইউনিভার্সে অংশ নেওয়ার আগে থেকেই শোবিজে পরিচিত মুখ সামিরা খান মাহি। নিয়মিত নাটকে অভিনয় করছেন তিনি। অন্যদিকে, ভারতের প্রতিনিধি কাজিয়া লিজ মেজোর বয়স ১৯ বছর। অভিনয়ের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। পাকিস্তানের প্রতিনিধি মিসবাহ আরশাদ বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত।

আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। সেদিনই ঘোষণা করা হবে বিজয়ীর নাম এবং নতুন বিজয়ীর মাথায় পরিয়ে দেওয়া হবে মুকুট।