ইরান-সংশ্লিষ্ট ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:০৮ অপরাহ্ন, ১২ মে ২০২৬ | আপডেট: ১:০৮ অপরাহ্ন, ১২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাজ্য ইরানের সঙ্গে সম্পৃক্ত ১২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। সোমবার (১১ মে) ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা বয়র্টাস এর প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ সরকারের অভিযোগ—তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো বিভিন্ন দেশে নাশকতামূলক কর্মকাণ্ড ও অস্থিতিশীলতা তৈরির সঙ্গে জড়িত।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের: নতুন আগ্রাসনে কঠোর জবাবের প্রস্তুতি

লন্ডনের দাবি, বৈশ্বিক নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষার লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ব্রিটিশ সরকারের ঘোষিত নিষেধাজ্ঞার আওতায় তিন ধরনের ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

আরও পড়ুন: ইরানের ওপর নতুন হামলার চিন্তায় ট্রাম্প, বাড়ছে উত্তেজনা

প্রথমত, যুক্তরাজ্যে থাকা সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সব ধরনের সম্পদ জব্দ বা ফ্রিজ করা হয়েছে। দ্বিতীয়ত, তালিকাভুক্ত ব্যক্তিদের ব্রিটেনে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া তারা কোনো ব্রিটিশ প্রতিষ্ঠানের পরিচালক বা নীতিনির্ধারণী পদেও দায়িত্ব পালন করতে পারবেন না।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের টানাপোড়েনের মধ্যে যুক্তরাজ্যের এ সিদ্ধান্ত তেহরান ও লন্ডনের কূটনৈতিক সম্পর্কে নতুন করে চাপ তৈরি করতে পারে।