নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ন্ত্রণ করা বা সামলানো কারোর পক্ষেই সম্ভব নয় এবং তিনি মূলত সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে বা পৃথিবী ধ্বংস করতে চান বলে নিজের ব্যক্তিগত উপদেষ্টাদের কাছে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প ব্যক্তিগত আলোচনায় বলেছেন, নেতানিয়াহুকে সামলানো কারও পক্ষেই সহজ নয় এবং তিনি প্রায় সব সমস্যার সমাধান সামরিক পদক্ষেপের মাধ্যমে করতে চান।
আরও পড়ুন: ইরানের মাহশাহরে পানির পাম্পে মার্কিন হামলা, নিহত ১
তবে একই সময়ে সংবাদমাধ্যমটিকে দেওয়া প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, ব্যক্তি হিসেবে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে অত্যন্ত পছন্দ করেন। যদিও তার মতে, অনেক সময় নেতানিয়াহু আবেগের বশে প্রয়োজনের তুলনায় বেশি দূর এগিয়ে যান।
মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে হওয়া টেলিফোন আলাপগুলোতে প্রায়ই নতুন সামরিক অভিযান নিয়ে আলোচনা হতো। বারবার একই ধরনের অনুরোধ শুনতে শুনতে মার্কিন প্রেসিডেন্ট কিছুটা বিরক্ত ও ক্লান্ত হয়ে পড়েছেন বলেও দাবি করা হয়েছে।
আরও পড়ুন: চীনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘বাভি’, নিরাপদ আশ্রয়ে ২০ লাখ মানুষ
ওই কর্মকর্তা জানান, নেতানিয়াহু প্রায়ই যুক্তি তুলে ধরতেন কেন কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো প্রয়োজন এবং কেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো এ বিষয়ে সবচেয়ে নির্ভুল মূল্যায়ন দিতে সক্ষম। ট্রাম্প এসব বক্তব্য মনোযোগ দিয়ে শুনলেও সময়ের সঙ্গে একই ধরনের আলোচনায় তার অনাগ্রহ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুই নেতার মধ্যে হওয়া বেশিরভাগ কথোপকথনই নিরাপত্তা ও সামরিক পদক্ষেপকেন্দ্রিক ছিল, যা ইসরায়েলের কঠোর অবস্থানের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।





