ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।
নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে গিয়ে প্রথম দিনেই কয়েকটি দেশের শীর্ষ নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ ও বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
আরও পড়ুন: টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম
এ ছাড়া নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের সঙ্গেও বৈঠক করেন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিদেশি নেতাদের সঙ্গে এসব বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
তারেক রহমান ও মাসুদ পেজেশকিয়ানের মধ্যে কী কী কথা হয়েছে সেটি উল্লেখ করেনি বার্তাসংস্থাটি।
আরও পড়ুন: চাপের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান
মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের বক্তব্যে যুক্তরাষ্ট্রের ব্যাপক সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বাংলাদেশ সময় গতকাল বুধবার ভাষণ দেন তিনি। এ সময় পেজেশকিয়ান বলেন, তারা যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবেন না। এছাড়া তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট তাদের সন্ত্রাসী হিসেবে অভিহিত করেন, কিন্তু মার্কিনিদের সন্ত্রাসবাদের শিকার হয়েছেন তারা।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাদের মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যদি তাদের সঙ্গে চুক্তি না করে তাহলে ইরানকে নিশ্চিহ্ন করে দেবেন। তার কথার জবাবে বিশ্বনেতাদের সামনে পেজেশকিয়ান বলেন, “নিষেধাজ্ঞা, বর্ধিত চাপ এবং গুণ্ডামির সামনে ইরানের প্রতিরোধ আরও শক্তিশালী হবে।”
যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে চুক্তি করতে চায় তাহলে নৌ-অবরোধ তুলে নিতে হবে বলেও জানান পেজেশকিয়ান। তিনি বলেন, “আঞ্চলিক অন্য সব দেশ হরমুজ থেকে সুবিধা পাবে আর ইরানকে সেই সুবিধা দেওয়া হবে না, তা হতে পারে না।”
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী হিসেবে অভিহিত করেন। কিন্তু আমরা সন্ত্রাসবাদের শিকার।”





