প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার কেলি অ্যান একেলস-কারি। এ সময় বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: দেশের পথে প্রধানমন্ত্রী
সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে বিদ্যমান সহযোগিতা সম্প্রসারণ, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন। পাশাপাশি মানবাধিকার সুরক্ষা ও সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার ব্যাপারেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যকার দীর্ঘদিনের আস্থা ও সহযোগিতাপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।





