মেঘনা গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ফ্রেশ পলিমার অ্যান্ড পেইন্টস লিমিটেড বিভাগে এজিএম/ডিজিএম-মেইনটেনেন্স পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
গত ৪ এপ্রিল ২০২৬ থেকে এ পদে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ১১ এপ্রিল ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আরও পড়ুন: সপ্তাহে ২ দিন ছুটিসহ নগদে চাকরি, ৯ এপ্রিল পর্যন্ত আবেদন
বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে নিয়োগপ্রাপ্তরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী মাসিক বেতন ছাড়াও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। বেতন নির্ধারণ করা হবে আলোচনা সাপেক্ষে।
পদের জন্য আবেদন করতে প্রার্থীদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। এছাড়া প্লাস্টিক বা পলিমার শিল্পে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
আরও পড়ুন: প্রিমিয়ার ব্যাংকে চাকরির সুযোগ
চাকরিটি ফুলটাইম এবং কর্মস্থল হবে নারায়ণগঞ্জে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। বয়সসীমা সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি।
আগ্রহী প্রার্থীরা মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে আবেদন করতে পারবেন।





