নগদে চাকরির সুযোগ
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেড। প্রতিষ্ঠানটির কোর ডাটা ইঞ্জিনিয়ারিং বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়া হবে। গত ৩ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহীরা আগামী ১৪ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটিতে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীকে ঢাকায় প্রতিষ্ঠানের কার্যালয়ে পূর্ণকালীন দায়িত্ব পালন করতে হবে।
পদের নাম ও যোগ্যতা
আরও পড়ুন: সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকরির সুযোগ
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: কোর ডাটা ইঞ্জিনিয়ারিং
আরও পড়ুন: পেট্রোম্যাক্স এলপিজিতে চাকরির সুযোগ
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
অতিরিক্ত যোগ্যতা: ফিনটেক স্টার্টআপে কাজের দক্ষতা
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মক্ষেত্র: অফিসে
কর্মস্থল: ঢাকা
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
বয়সসীমা: বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই
বেতন: আলোচনা সাপেক্ষে
সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, বিমা, সাপ্তাহিক দুই দিন (শুক্র ও শনিবার) ছুটি, প্রতিবছর বেতন বৃদ্ধি এবং বছরে দুটি উৎসব বোনাস।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নগদ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।
আবেদন শুরুর তারিখ: ৩ নভেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১৪ নভেম্বর ২০২৬
প্রতিষ্ঠানের ওয়েবসাইট: https://nagad.com.bd





