সৈয়দ আজাদ সুবহানী নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:২২ অপরাহ্ন, ০৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১:১৩ অপরাহ্ন, ০৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের প্রথম মিটিংয়ের আগেই নতুন চেয়ারম্যান নিয়োগ করেছে আইন মন্ত্রণালয়। 

বুধবার (৪ নভেম্বর) সকালে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ইসমেত জিহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পিরোজপুর জেলার শিশু সহিংসতা ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

একই প্রজ্ঞাপনে নিম্নতম মজুরি বোর্ডের বর্তমান চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) শেখ আশফাকুর রহমানকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকার পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

প্রজ্ঞাপনে বদলি হওয়া কর্মকর্তাদের অবিলম্বে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।