সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকরির সুযোগ
সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সাভার ক্যান্টনমেন্টে সাতটি পদে ২১ জনকে নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে ২০ অক্টোবর ২০২৬ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১০ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সাভার
আরও পড়ুন: পেট্রোম্যাক্স এলপিজিতে চাকরির সুযোগ
চাকরির ধরন: বেসরকারি চাকরি
পদসংখ্যা: ৭টি
আরও পড়ুন: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে চাকরির সুযোগ
মোট নিয়োগ: ২১ জন
বিজ্ঞপ্তি প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬
আবেদন শুরুর তারিখ: ২০ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১০ নভেম্বর ২০২৬
আবেদনের মাধ্যম: অনলাইন
প্রতিষ্ঠানের ওয়েবসাইট: https://www.spscsavarcantt.edu.bd
কোন পদে কতজন নিয়োগ
১. সহকারী শিক্ষক
পদসংখ্যা: ১৩টি
বিষয়ভিত্তিক পদ: বাংলা ২টি, ইংরেজি ৩টি, গণিত (বাংলা ভার্সন) ১টি, গণিত (ইংরেজি ভার্সন) ১টি, আইসিটি ১টি, ইসলাম শিক্ষা (বাংলা ভার্সন) ১টি, ইসলাম শিক্ষা (ইংরেজি ভার্সন) ১টি, পদার্থবিজ্ঞান ১টি, রসায়ন ১টি ও জীববিজ্ঞান ১টি।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের ফল থাকতে হবে।
বেতন: ২০২৬ সালের পে স্কেল অনুযায়ী ১০ম গ্রেড।
২. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (অ্যাকাউন্টস)
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
বেতন: ২০২৬ সালের পে স্কেল অনুযায়ী ১৪তম গ্রেড।
৩. সহকারী লাইব্রেরিয়ান
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
বেতন: ২০২৬ সালের পে স্কেল অনুযায়ী ১৬তম গ্রেড।
৪. সহকারী স্টোরম্যান
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন: ২০২৬ সালের পে স্কেল অনুযায়ী ১৬তম গ্রেড।
৫. পিয়ন
পদসংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি, জেএসসি বা জেডিসি পাস।
বেতন: ২০২৬ সালের পে স্কেল অনুযায়ী ২০তম গ্রেড।
৬. পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ২টি (পুরুষ ১ জন ও নারী ১ জন)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি, জেএসসি বা জেডিসি পাস।
বেতন: ২০২৬ সালের পে স্কেল অনুযায়ী ২০তম গ্রেড।
৭. সিকিউরিটি গার্ড
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি, জেএসসি বা জেডিসি পাস।
বেতন: ২০২৬ সালের পে স্কেল অনুযায়ী ২০তম গ্রেড।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে প্রতিষ্ঠানের প্রকাশিত মূল নিয়োগ বিজ্ঞপ্তি দেখে পদের যোগ্যতা, আবেদনপদ্ধতি এবং প্রয়োজনীয় শর্তাবলি ভালোভাবে জেনে নিতে হবে।
আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.spscsavarcantt.edu.bd
আবেদনের লিংক ও বিস্তারিত নির্দেশনার জন্য প্রতিষ্ঠানের মূল নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করুন।





