নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আট ইউনিট

গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গুদামে আগুন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১:০৯ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও একটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার শৈলান এলাকায় কারখানাটির গুদামে আগুন লাগে।

আরও পড়ুন: কুলাউড়ায় জিয়নকাঠি সাহিত্য সংসদের পরিচিতি সভা

কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় সারাবো ফায়ার সার্ভিস স্টেশনের আরও তিনটি ইউনিট যোগ দেয়। এরপর আরও তিনটি ইউনিট যুক্ত হলে ঘটনাস্থলে মোট আটটি ইউনিট কাজ শুরু করে।

তিনি আরও জানান, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। কারখানার ভেতরে প্রচুর খালি কার্টন থাকায় আগুনের তীব্রতা বেড়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: মুন্সীগঞ্জের যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার