কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রীর মৃত্যু
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইকের পাঁচ যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। আহত দুজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে তাঁদের মৃত্যু হয়।
ওসি কাউসার আলী বলেন, নিহত ব্যক্তিরা সবাই ময়মনসিংহ থেকে রৌমারীতে ফিরছিলেন। পথে সায়েদাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। একপর্যায়ে ট্রাকটি ইজিবাইকের ওপর উঠে যায়।
আরও পড়ুন: জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত, আহত ৫
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় ইজিবাইকটিতে চারজন যাত্রী ছিলেন। তাঁদের সবাই ঘটনাস্থলেই মারা যান। তবে এ বক্তব্যের সঙ্গে পুলিশের দেওয়া হতাহতের তথ্যের অমিল রয়েছে। রৌমারী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার নাহিদ হাসান শুভ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে হতাহত ব্যক্তিদের উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সোনারগাঁয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ভারতের উপ-হাইকমিশনার





