পরিচ্ছন্ন কুলাউড়া গড়তে তিন মাসের অভিযানে পৌরসভা

Shahrier Islam Pallab
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:৪৫ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় পৌরভবন থেকে এ অভিযানের নেতৃত্ব দেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। এ সময় পৌর শহরের বিভিন্ন সড়ক ও বাজার এলাকার ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, পৌর নির্বাহী কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, সহকারী প্রকৌশলী তানভীর হোসেন, সাবেক কাউন্সিলর শামসুল ইসলাম সমছু, সাংবাদিক নাজমুল বারী সুহেল, মহি উদ্দিন রিপন প্রমুখ।

আরও পড়ুন: কুলাউড়ার কর্মধায় চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন সাবেক প্রধান শিক্ষক আব্দুল মালিক

পৌর প্রশাসক সানজিদা আক্তার বলেন, প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে গত ১২ সেপ্টেম্বর থেকে কুলাউড়া পৌরসভায় তিন মাসব্যাপী এ কর্মসূচি শুরু হয়েছে। এটি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। পরিচ্ছন্নতা কার্যক্রম সফল করতে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান তিনি।