চুয়েটে উপাচার্যকে ভেতরে রেখেই তালা দিলো শিক্ষার্থীরা
ছবিঃ সংগৃহীত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম তালা ভেঙে নিজ দপ্তরে প্রবেশের ঘটনায় ফের উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। শিক্ষার্থীদের আলটিমেটাম দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে উপাচার্য ভবন ত্যাগ না করায় নতুন উপাচার্যকে ভেতরে রেখেই ভবনের ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার পর তারা উপাচার্য ভবনকে ‘ভ্যাকেন্ট’ ঘোষণা করে এ কর্মসূচি পালন করেন। একই সঙ্গে ভবনের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন: দুর্গাপুরে পুকুরে পরিত্যক্ত ব্যাগে মিলল প্রায় ৬ লাখ টাকার ভারতীয় ফেয়ারডিল





