লালপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

Shahrier Islam Pallab
মোঃআইয়ুব আলী, লালপুর
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:৫২ পূর্বাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাটোরের লালপুরে থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে হেরোইন সেবন ও মাতলামি করার অপরাধে মোঃ সাহাবুল ইসলাম সাধন (৩৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। পরে বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচারে তাকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার নওপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত সাধন লালপুর উপজেলার ওয়ালিয়া (পশ্চিমপাড়া) গ্রামের মৃত আলী আকবরের ছেলে।​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ আল মাসুমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম বুধবার দিবাগত রাত (১৫ অক্টোবর) আনুমানিক ১:৪৫ মিনিটের দিকে নওপাড়া গ্রামের মোঃ শুকুর আলীর বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় হেরোইন সেবন করে মাতলামি করা অবস্থায় সাধনকে হাতেনাতে আটক করে পুলিশ।​

আরও পড়ুন: সুনামগঞ্জের ৪২ মণ্ডপে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

পরবর্তীতে আটককৃত আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৬ ধারায় নাটোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। মামলাটি নাটোরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে উত্থাপিত হলে সংক্ষিপ্ত বিচারে বিচারক আসামীকে ৩ (তিন) মাসের সশ্রম কারাদণ্ড এবং ১,০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।​ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।