কুলাউড়ায় জিয়নকাঠি সাহিত্য সংসদের পরিচিতি সভা
‘জিয়নকাঠির সজীব ছোঁয়ায় জাগুক জীবন, জাগুক সমাজ’ -এই প্রতিপাদ্যকে ধারণ করে মৌলভীবাজারের কুলাউড়ায় 'জিয়নকাঠি সাহিত্য সংসদের' নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কুলাউড়া প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্যচর্চা, সৃজনশীলতার বিকাশ এবং সমাজে মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।
সংসদের সভাপতি অ্যাডভোকেট মোস্তফা মহসীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. খালিক উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য এএফএম ফৌজি চৌধুরী, শহীদুল ইসলাম তনয়, গোলাম মোস্তফা পাভেল, সেলিম আহমেদ ও তোফায়েল আহমেদ ডালিম।
আরও পড়ুন: মুন্সীগঞ্জের যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক সৈয়দ শাকিল আহাদ, ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আনিসুর রহমান, কবি ও সাংবাদিক আহমদ গালিব এবং ইংল্যান্ডপ্রবাসী শাহেদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন জিয়নকাঠির যুগ্ম সাধারণ সম্পাদক এম.এস. আলী ও মো. আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মামুন, সহসাংগঠনিক সম্পাদক শাহরিয়ার চৌধুরী, প্রকাশনা সম্পাদক সাবিনা ইয়াসমিন, প্রচার সম্পাদক এইচ.ডি. রুবেল, তথ্য ও জনসংযোগ সম্পাদক জহিরুল ইসলাম কর্ন, মাল্টিমিডিয়া সম্পাদক মো. সামসু উদ্দিন বাবু, পাঠাগারবিষয়ক সম্পাদক রাজিজুর রহমান রুজেল এবং আপ্যায়নবিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন অনি। অনুষ্ঠানে পারস্পরিক পরিচিতি, সাহিত্যবিষয়ক মতবিনিময় ও সৃজনশীল ভাবনার আদান-প্রদানের মধ্য দিয়ে সাহিত্যচর্চাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আরও পড়ুন: পীরগাছায় পাঠাগার ও ক্লাবে ভাঙচুর-লুটপাটের অভিযোগ, ক্ষতি ২ লাখ টাকা





