শনিবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
ছবিঃ সংগৃহীত
পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য আগামীকাল শনিবার (২৪ অক্টোবর) ঢাকার কয়েকটি এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত সড়কের উভয় পাশের বিভিন্ন এলাকায় এ সংকট দেখা দেবে।
শুক্রবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: দোলাচলে ১১ দলীয় ঐক্য
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে নর্দ্দা, কালাচাঁদপুর, বসুন্ধরা, জোয়ার সাহারা, ভাটারা ও বারিধারা জে ব্লক। এ ছাড়া সংশ্লিষ্ট এলাকার আশপাশের গ্রাহকদেরও এ সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
জরুরি মেরামতকাজের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ১৩ বছরের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মাদ্রাসাশিক্ষকের স্ত্রী গ্রেপ্তার





