নেত্রকোণায় বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ

Sadek Ali
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১:২১ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:১০ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অভিযানে ভারতীয় কম্বল, গরু, কয়লা, খাদ্যপণ্যসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। ২০ ও ২১ অক্টোবর পরিচালিত অভিযানে জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৩৯ হাজার ৩০০ টাকা।

বিজিবির দৈনিক জব্দ প্রতিবেদন সূত্রে জানা গেছে, ২০ অক্টোবর সকাল ১০টা ৩০ মিনিট থেকে ২১ অক্টোবর সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত বিভিন্ন সময়ে এসব পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ১২টি কম্বল, ১৪ প্যাকেট শনপাপড়ি, ৩৪ প্যাকেট বিস্কুট, ৩৪টি সাবান, ১২০টি চকলেট, পাঁচ কেজি জিরা, ২৩ কেজি ফুচকা, পাঁচটি গরু এবং ৬৭৫ কেজি কয়লা।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন রাসিক প্রশাসক

প্রতিবেদন অনুযায়ী, জব্দ করা কম্বলের আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা এবং পাঁচটি গরুর মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া কয়লার মূল্য ১৩ হাজার ৫০০ টাকা, ফুচকার মূল্য ৭ হাজার ৩৬০ টাকা, জিরার মূল্য ৩ হাজার ৫০০ টাকা, শনপাপড়ির মূল্য ২ হাজার ৩৮০ টাকা এবং বিস্কুট, সাবান ও চকলেটের সম্মিলিত মূল্য ২ হাজার ৫৬০ টাকা।

সব মিলিয়ে জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য দাঁড়িয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৩০০ টাকা।

আরও পড়ুন: কুশিয়ারার দুই তীরে বাংলাদেশ-ভারতের মানুষের মিলনমেলা, জকিগঞ্জে দুর্গোৎসবের বিদায়

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) ময়মনসিংহ সেক্টরের অধীনে সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি স্বাক্ষরিত দৈনিক জব্দ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পরিবহন ও বাণিজ্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।