গাজীপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

Shahrier Islam Pallab
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:২০ পূর্বাহ্ন, ২০ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে শিশু ধর্ষণের মামলার একমাত্র আসামী শফিকুল ইসলাম খন্দরকারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। সাজাপ্রাপ্ত আসামী শফিকুল ইসলাম খন্দকার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের খন্দকার আব্দুল আজিজ এর ছেলে। সে বর্তমানে কারাগারে রয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) গাজীপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এই রায় দেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর আবু তাহের নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন। ২০২৪ সালের ১৩ জুলাই শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার বাদশা মিয়ার পাঁচতলা ভবনের একটি ইউনিটে আট বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে শফিকুল ইসলাম (৪০) এর বিরুদ্ধে।

আরও পড়ুন: সুনামগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক তরুণ নিহত, আহত ৩ তরুণ

ঘটনার পর শিশুটির মা সাহিদা আক্তার বাদী হয়ে ১৫ জুলাই ২০২৪ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় শ্রীপুর থানায় মামলা করেন। মামলাটি শ্রীপুর থানার মামলা নম্বর ২৬(৭)২৪ হিসেবে নথিভুক্ত হয়।