মেঘনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
বেসরকারি খাতের অন্যতম বড় প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মেঘনা হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের ইলেকট্রিক্যাল বিভাগে ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত ১৯ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ
আরও পড়ুন: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
পদের নাম: ম্যানেজার
বিভাগ: ইলেকট্রিক্যাল, মেঘনা হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড
আরও পড়ুন: মেরী স্টোপস বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
কর্মস্থল: ঢাকা (তেজগাঁও)
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদনের মাধ্যম: অনলাইন
আবেদনের শেষ তারিখ: ২৬ আগস্ট ২০২৬
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে (EEE) বিএসসি ডিগ্রি থাকতে হবে।
এ ছাড়া ইলেকট্রিক্যাল ড্রয়িং, কারিগরি নথিপত্র প্রস্তুত ও প্রজেক্ট রিপোর্টিংয়ের কাজে দক্ষতা থাকতে হবে। পাশাপাশি অটোক্যাড, এমএস অফিস এবং সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বা প্রজেক্ট সফটওয়্যার ব্যবহারে দক্ষতা প্রয়োজন।
প্রার্থীর সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও অন্যান্য সুবিধা
নির্বাচিত প্রার্থীর বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য দেখে অনলাইনে আবেদন করতে হবে।
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.mgi.org
আবেদনের শেষ সময়: ২৬ আগস্ট ২০২৬।





