সরকারের আর্থিক সংকটের কারণে ইভিএম প্রকল্প হচ্ছে না
ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম বলেছেন, পরিকল্পনা কমিশন সিদ্ধান্ত জানিয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) প্রকল্পটি বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা এবং বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় আপাতত প্রক্রিয়াকরণ না করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
আরও পড়ুন: দেশে গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার
তিনি বলেন, পরিকল্পনা কমিশন আমাদের জানিয়েছে এই মুহূর্তে প্রকল্পটির কার্যক্রম প্রক্রিয়া করছে না। তবে বাতিল নয়।
সচিব বলেন, কমিশন আগেই জানিয়েছেন নতুন প্রকল্প পাস না হলে আমাদের কাছে যত মেশিন আছে তা দিয়ে যতগুলো আসনে করার সম্ভব ততগুলো আসনেই ভোট করবো। এটা ৫০টিও হতে পারে, ৬০টিও হতে পারে, ৭০টিও হতে পারে। আমরা পরীক্ষা করে দেখবো করে দেখবো। যদি আর্থিক সামর্থ্য হয় তাহলে ভবিষ্যতে হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী তারেক রহমান
এর আগে, নতুন করে ইভিএম কিনতে ৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকার একটি প্রকল্প প্রস্তাব তৈরি করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয় গত ১৯ অক্টোবর। প্রকল্পটির নাম ‘নির্বাচনী ব্যবস্থায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার বৃদ্ধি এবং টেকসই ব্যবস্থাপনা’। প্রকল্পের পুরো টাকা সরকারেরই জোগান দেওয়ার কথা ছিল। ইভিএম প্রকল্পটি সমীক্ষা ছাড়াই পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছিল।





