ঢাকায় মাঠে বা খোলা স্থানে গরুর হাট বসাতে হাইকোর্টে রিট

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ন, ০৫ জুন ২০২৩ | আপডেট: ১:৪৯ অপরাহ্ন, ০৫ জুন ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আর মাত্র কিছু দিন পর ঈদ উল আযহা বা কোরবানীর ঈদ। এই ঈদে বহু রাস্তায় বা মহাসড়কে গরুর হাট বসে। জনস্বার্থে রাস্তায় বা মহাসড়কে গরুছাগলের হাট না বসিয়ে খোলা স্থান বা খেলার মাঠে বসানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। 

ঢাকার মতিঝিলে বসবাসকারী মোহাম্মদ আরিফুর রহমানের পক্ষে আইনজীবী ইউনুছ আলী আকন্দ সোমবার জনস্বার্থে এ রিটটি দায়ের করেন। রিটে গরুছাগল ক্রেতা বা বিক্রেতার কাছ থেকে হাসিল কাটার নামে অতিরিক্ত টাকা আদায় বন্ধেরও নির্দেশনা চাওয়া হয়েছে।

আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, গভীর শোক প্রধানমন্ত্রী তারেক রহমানের

ইউনুছ আলী আকন্দ বলেন, বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এ সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। রিটে স্থানীয় সরকার সচিব, ধর্ম সচিব, স্বরাষ্ট্র সচিবসহ ঢাকার পুলিশ কমিশনার, ঢাকার দুই মেয়রকে বিবাদী করা হয়েছে।

এদিকে গত ২৪ মে কোরবানি ঈদে হাটে পশু কেনার পর ক্রেতা বা বিক্রেতার কাছ থেকে হাসিলের নামে অর্থ আদায় বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আরও একটি রিট দায়ের করা হয়। যে রিটেও স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, ধর্ম সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়। দুটি রিটের শুনানি একই বেঞ্চে হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: বম্বে সুইটসের পাঁচ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের