বাংলাদেশে পাচারের জন্যই ফেনসিডিল তৈরি করে ভারত: স্বরাষ্ট্র উপদেষ্টা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ন, ২৫ জুন ২০২৫ | আপডেট: ৬:৩০ পূর্বাহ্ন, ২৮ জুন ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে পাচারের জন্যই ভারত ফেনসিডিল তৈরি করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৫ জুন) দুপুরে সচিবালয়ে সচিবালয়ে বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মানোন্নয়নের লক্ষ্যে সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে মাদক পাচারের উৎসস্থল হলো ভারত ও মিয়ানমার। বাংলাদেশে পাচারের জন্যই ভারত ফেনসিডিল উৎপাদন করে। আর মিয়ানমার সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি ইয়াবা প্রবেশ করে।

তিনি বলেন, দেশে দুটি বিষয় এখনও পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এর মধ্যে একটি হলো দুর্নীতি, অন্যটি মাদক। এই দুটি সমস্যা মোকাবিলায় নানামুখী পদক্ষেপ নিয়েছে সরকার।

আরও পড়ুন: স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী

তিনি আরও বলেন, ভারত ও মিয়ানমার থেকে ফেনসিডিল ও ইয়াবা আসা বন্ধে কূটনৈতিক যোগাযোগসহ আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে।