প্রেস সচিবকে নিয়ে গোলাম মাওলা রনির বিস্ফোরক মন্তব্য

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ন, ০৫ জুলাই ২০২৫ | আপডেট: ৯:৫৮ পূর্বাহ্ন, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে উদ্দেশ্য করে সাবেক এমপি ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনি বলেছেন, ইউনূস সরকারকে ডুবানোর জন্য বাইরের কারও দরকার নেই, এই লোকটিই যথেষ্ট। শুক্রবার (০৪ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ছবির ভদ্রলোকের একটি নাম আছে। কিন্তু তার নামের সঙ্গে হাল আমলে এমন এক উপাধি যুক্ত হয়েছে যা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষের মন মস্তিষ্কে কিয়ামত পর্যন্ত ঘুরপাক খাবে! 

আরও পড়ুন: জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে লড়াইয়ে বাংলাদেশ, সরে দাঁড়াল ফিলিস্তিন

এই ধরনের লোকদের সম্পর্কে আমি সাধারনত কথা বলি না। কিন্ত রাষ্টের হয়ে তিনি এমন কিছু করছেন এবং এমন কিছু বলছেন যার প্রতিবাদ করা নাগরিকদের জন্য ফরজে আইন। আর তাই একটি টেলিভিশন টকশোতে বলেছিলাম - ইউনুস সরকারকে ডুবানোর জন্য বাইরের কারো দরকার নেই, এই লোকটিই যথেষ্ট ! 

আমার কথা শুনে নিশ্চয়ই লোকটির মাথা গরম হয়েছে এবং সেই গরমে তার মাথার বুদ্ধি প্রসারিত হয়ে শরীরের টুনটুনি ঝুনঝুনিতে ছড়িয়ে পড়েছে ! তিনি আমার বিরুদ্ধে ফেইজবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এবং শহীদ নূর হোসেনকে নিয়ে আমি যে মন্তব্য করেছি তা তার ঝুন ঝুনির বিবেক বুদ্ধি অনুযায়ী বিশ্লেষন করেছেন। 

আরও পড়ুন: এ ধরনের বর্বরতা কোনো সভ্য রাষ্ট্রের চিত্র হতে পারে না: ধর্ষণ ইস্যুতে সাদিক কায়েম

মব নিয়ে কথা বলতে গিয়ে আমি বলেছি নূর হোসেন এরশাদ জমানায় মবের শিকার হয়ে শহীদ হয়েছেন। মব যার ইংরেজি নাম জঙ্গল জাস্টিস তা কেবল জনগণ করে না, রাষ্ট্রীয় বাহিনীও করে। এই সোজা বিষয়টি অনুধাবনের জন্য লোকটির ঝুনঝুনিতে কয়মন তেল মালিশ করতে হবে তা যদি কেউ আমায় বলে দেন তবে খুবই উপকার হয়।