মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ভাই-বোনের পরিবারের পাশে রিজভী

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫০ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২৫ | আপডেট: ১:৫১ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আজ শুক্রবার দুপুরে মাইলস্টোন স্কুলের একই পরিবারের নিহত দুই ভাই-বোন নাজিয়া ও নাফির পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী।

শহীদ নাজিয়া-নাফির পিতা আশরাফুল আলম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে ওঠেন। তিনি রিজভী আহমেদের কাছে তার বাচ্চাদের কবরের ওপরে দুই বছর পরে যাতে অন্য কারো কবর না দেওয়া হয়; সে বিষয়ে দাবি জানান।

আরও পড়ুন: নভেম্বরের শেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

"ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মাইলস্টোনের ঘটনার পর থেকেই সার্বক্ষণিক আপনাদের সকলের খোঁজ রাখছেন। সন্তান হারানোর বেদনার থেকে বড় শোক আর কিছু হতে পারে না। আপনার সন্তানদের কবরের ওপর যাতে আর কারো কবর দেওয়া না হয়; সেই বিষয়টি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবো।" শোকভরা কণ্ঠে এই কথা বলে শিশুদ্বয়ের পিতাকে সান্ত্বনা জানান রিজভী।

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. শরীফুল ইসলাম, জাসাস যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলম হিটো, কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি ডা. আউয়াল, উত্তরা আধুনিক মেডিকেলের ডা. মুনতাসির, তাসিন, মুসাদ্দিকসহ নেতৃবৃন্দ।

আরও পড়ুন: মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ