৪৭তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:২১ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৮:১১ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৫ জন প্রার্থী।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তির মাধ্যমে ফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।

আরও পড়ুন: রিয়াদে বিমানবন্দর বন্ধ, ঢাকায় আটকা প্রায় ৩ হাজার যাত্রী

ইতিহাসে সবচেয়ে কম সময়ে প্রিলিমিনারির ফল প্রকাশ করে রেকর্ড গড়েছে পিএসসি। পরীক্ষার মাত্র ৯ দিন পর ফল প্রকাশ করা হলো। এর আগে ৪৬তম বিসিএসে ১৩ দিনের মাথায় প্রিলিমিনারির ফল প্রকাশ করেছিল প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, প্রকাশিত ফলাফলে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করবে।

আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

গত ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা দেশের আট বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে আবেদন করেছিলেন মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে মোট শূন্য ক্যাডার পদ রয়েছে ৩ হাজার ৪৮৭টি এবং নন–ক্যাডার পদ ২০১টি। সব মিলিয়ে ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।